দেশে রিজার্ভের কোনও সংকট নেই: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৪:১৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে। দেশে রিজার্ভের কোনও সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনও বিষয় না।’

বিএনপির আন্দোলনের বিষয়ে এম এ মান্নান বলেন, ‘নাশকতার কোনও কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উসকানিমূলক কথা বলছে, কারা নাশকতার কথা বলছে মানুষ জানে। এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ, বিশ্বব্যাংকের সব শেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।’

সুনামগঞ্জে নির্বচন কমিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় যোগদানের আগে রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, ‘দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনও সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছেন, যানবাহন চলাচল করছে, কোথাও কোনও কাজ আটকে নেই।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জিয়া, খালেদা ও তারেক রহমানের ছবিতে আগুনবিএনপি কার্যালয়ে হামলা মামলায় এম এ মান্নানের জামিন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন এম এ মান্নান, জামিনে মুক্ত
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি