সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৪, ০৩:১৯ আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫

সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুরে তাদের বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এএসআই রুহেল আহমদ।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চার জনকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। 

নিহত চার নেতাকর্মী

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামের রনদিপ পালের ছেলে নেহাল পাল (২৬), একই গ্রামের হারুনুর রশিদের ছেলে আলী হাসান সুমন (২৫), পানিহারাহাটি গ্রামের আরজ মিয়ার ছেলে মেহেদী হাসান তমাল (২৫) ও কমলাবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে জুবায়ের আহসান (২৫)। তারা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। 

স্থানীয় সূত্র জানায়, জৈন্তাপুর থেকে প্রাইভেটকারে বাসায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে, তাদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও ছাত্রলীগের নেতারা। 

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, নিহত চার জনই ছাত্রলীগের নেতাকর্মী। এই মুহূর্তে তাদের পদবী নিশ্চিত করতে পারছি না। খোঁজ নিয়ে জেনেছি, জৈন্তাপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশের ডোবায় তাদের প্রাইভেটকার পড়ে দুর্ঘটনা ঘটেছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, তাদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

/এএম/এসএসএস/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
আজ ষষ্ঠী, শক্তি নিয়ে আসছেন দুর্গা
আজ ষষ্ঠী, শক্তি নিয়ে আসছেন দুর্গা
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
ভারত পাবে কোটি কোটি ডলার, ওয়েস্ট ইন্ডিজের আয় শূন্য!
ভারত পাবে কোটি কোটি ডলার, ওয়েস্ট ইন্ডিজের আয় শূন্য!
‘জেলার ২’-এর শুটিংয়ে কী ঘটেছিল, রজনীকান্তকে কেন ভয় পেলেন বিদ্যা
‘জেলার ২’-এর শুটিংয়ে কী ঘটেছিল, রজনীকান্তকে কেন ভয় পেলেন বিদ্যা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা