মৌলভীবাজারে সিএমএফের দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৩

প্রথমবা‌রের ম‌তো সরকারি বা এন‌জিওর সহায়তা ছাড়াই মৌ‌লভীবাজার জেলার ৩৬ তরুণ সংবাদকর্মী‌কে নি‌জে‌দের উ‌দ্যোগে প্রশিক্ষণ দিয়েছে ক্যাম্পেইন ফর মি‌ডিয়া ফ্রিডম (সিএমএফ)। লন্ডনভি‌ত্তিক ইং‌রে‌জি দৈনিক ডেইলি ড্যাজলিং ডনের সহ‌যোগিতায় শনিবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রেসক্লা‌বে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্পেইন ফর মি‌ডিয়া ফ্রিডম প্রতিষ্ঠার পর থে‌কে দীর্ঘদিন ধ‌রে মৌলভীবাজারসহ বি‌শেষ ক‌রে সি‌লে‌টে তরুণ সংবাদকর্মী‌দের পেশাগত মান উন্নয়ন ও স্বার্থরক্ষায় কাজ কর‌ছে। পাশাপা‌শি দে‌শে-প্রবা‌সে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য সে‌মিনার-সমা‌বেশ ক‌রে আস‌ছে।

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম‌এ সালামের সভাপতিত্বে ও সিএমএফ’র সভাপতি হোসাইন আহমদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কালবেলার সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদি, মাছরাঙ্গা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজিব সাদিক ও পরিবেশবিষয়ক সাংবাদিক রিপন দে।

এতে বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন কালবেলার সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদি, মাছরাঙ্গা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজিব সাদিক ও এখন টেলিভিশনের রিপোর্টার বেলায়েত হোসেন। 

কর্মশালায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘সাংবাদিকতাকে আরও স্মার্ট করার জন্য বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিকদের দক্ষ করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে কাজে লাগাতে হবে। মৌলভীবাজার প্রেসক্লাবকে আমরা সবাই মিলে আধুনিক ও স্মার্ট প্রেসক্লাব হিসেবে গড়ে তুলবো। সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকবো।’

/এএম/ 
সম্পর্কিত
গৎবাঁধা নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা সমাধানের: প্রধান উপদেষ্টা 
দক্ষিণ এশিয়ায় গবাদি পশুর গ্রিনহাউস গ্যাস কমাতে সার্ক বিশেষজ্ঞদের বৈঠক
আমরা নির্বাচনের জোয়ারে আছি, শতাব্দীর ভালো নির্বাচন চাই: ইসি সচিব
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী