পেটে ঢুকে যাওয়া দুই ফুট এক ইঞ্চি লম্বা কুঁচিয়া বের করা হলো অস্ত্রোপচার করে

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ০৯:১৯আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গগা চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী বাসিন্দা সম্ররা মুন্ডার পেটে অস্ত্রোপচার করে দুই ফুট এক ইঞ্চি দৈর্ঘ্যের কুঁচিয়া বের করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

জানা গেছে, মুন্ডা স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ কোমর সমান কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া মাছ কাদায় পড়ে যায়। পরে অনুভব করেন তার পায়ুপথ দিয়ে কী যেন ঢুকছে। তবে সেটিকে গুরুত্ব দেননি তখন। পরে সেখান থেকে উঠে বাড়িতে আসার পর পেটে প্রচণ্ড ব্যথা হয়। ব্যথা নিবারণে রবিবার (২৪ মার্চ) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল  কলেজ হাসপাতালে পাঠান।

হাসপাতালের চিকিৎসকরা তার কথা শুনে এক্স-রে করান। এতে ধরা পড়ে পেটের ভেতর লম্বা আকৃতির একটি বস্তু। কর্তব্যরত চিকিৎসকরা সিনিয়রদের সঙ্গে আলাপ করে সম্ররা মুন্ডাকে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে যান। সেখানে প্রফেসর জানে আলমের নেতৃত্বে চার চিকিৎসক দুই ঘণ্টা অপারেশন চালিয়ে পেটের ভেতর থেকে একটি জীবন্ত কুঁচিয়া মাছ বের করেন। এ ঘটনায় ডাক্তাররা বিস্মিত হন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, হাসপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে জীবিত দুই ফুট এক ইঞ্চি দৈর্ঘ্যের কুঁচিয়া মাছ বের করা হয়। বর্তমানে সম্ররা মুন্ডা হাসপাতালের ১১নং ওয়ার্ডে শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী