মৌলভীবাজারে ৮ হাজার নারী-পুরুষ পেলেন ঈদ উপহার

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২০:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২০:৪৮

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার আট হাজার নারী-পুরুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। রবিবার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এই সংসদ সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সাইফুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথি পাল, ব্যবসায়ী প্রাণ গোপাল রায় ও জিল্লুর রহমানের মেয়ে অবন্তী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘আপনারা আমাকে ভোট উপহার দিয়ে জয়যুক্ত করেছিলেন। সংসদ সদস্য বানিয়েছেন বলেই আজ আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে আট হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের এই উপহার পৌঁছে দেবেন।’

/এএম/
সম্পর্কিত
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
গুম-শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ আমিনুল হকের
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি