প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন, নারী শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৪, ১৯:০৭আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৯:০৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লেগেছে। এ সময় নাজমা বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক-কর্মচারী।

বুধবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কারখানার শ্রমিকরা জানিয়েছেন, আগুন লাগার পর ওই ভবনের ছাদ থেকে পড়ে নারী শ্রমিক নাজমা বেগমের মৃত্যু হয়েছে। আগুন দেখে হুড়োহুড়ি করে নামার সময় আরও ২০ শ্রমিক আহত হয়েছেন। ঈদের ছুটির কারণে কারখানায় বেশি শ্রমিক ছিলেন না। অনেকে ভেতরে আটকা পড়ে আহত হয়েছেন।

ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেন। জেলা প্রশাসক বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানার দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জেনেছি, এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’ 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। তবে আগুন লাগার কারণ জানতে পারিনি।’

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের