মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৪

সুনামগঞ্জের দেখার হাওরের বোরো ধান কাটার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে দেখার হাওরের ধান কেটে ধান কাটার উদ্বোধন করেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘সরকারিভাবে ধানের দাম নির্ধারণে মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে। এতে কৃষকের স্বার্থ রক্ষা করা হবে। দাম নিয়ে কেউ জেন সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে কৃষকের ক্ষতি করতে না পারে সে বিষয় সরকার সজাগ দৃষ্টি রাখছে। পর্যাপ্ত পরিমাণে ধান কাটার মেশিন দেওয়া হয়েছে। মেশিনের কোনও সংকট হবে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণ কাজ করে যাচ্ছেন।’

পরে মন্ত্রী কৃষকদের কাছে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেন। চাবি হস্তান্তরের পরে আলোচনা সভায় যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

/এফআর/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান