বন্যায় সিলেটে কোরবানি হয়নি ৫ সহস্রাধিক পশু

সিলেট প্রতিনিধি
১৯ জুন ২০২৪, ১৮:০৮আপডেট : ১৯ জুন ২০২৪, ১৮:০৯

টানা বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা উজানের পানিতে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিনিয়ত। একই সঙ্গে নদ-নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে অতিক্রম করছে।

এদিকে, বন্যার কারণে এবার সিলেটে এবার ৫ সহস্রাধিক পশু কোরবানি হয়নি। পশু কিনে বন্যার কারণে কোরবানি না দিতে পারায় অনেকেই মাদ্রাসা ও এতিমখানায় দান করেছেন। আবার অনেকেই কোরবানি না দিয়ে পশু নিয়ে উঠেছেন আশ্রয়কেন্দ্রে।

এবারের বন্যায় সিলেট নগর ও সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাটসহ আরও কয়েক উপজেলার মানুষ পশু ক্রয় করেও কোরবানি দিতে পারেননি।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান মিয়া জানান, এবারের ঈদে সিলেটে ১ লাখ ৮০ হাজার গরু, ছাগল, ভেড়া ও মহিষ কোরবানির জন্য প্রস্তুত ছিল। কোরবানি হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬টি। বন্যার কারণে অনেকেই কোরবানি দিতে পারেননি বলে জানান তিনি।

এবার কতজন কোরবানি দিয়েছেন এবং অন্যরা কী কারণে কোরবানি দিতে পারেননি এ বিষয়ে তিনি বলেন, ‘সে হিসেব আমাদের কাছে এখন নেই। গতবার ১ লাখ ৫০ হাজার পশু কোরবানি হলেও এবার হয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার।’

এদিকে, টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট নগরের ২৩টি ওয়ার্ড ও জেলার ১০৬টি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে। এতে ৮ লাখ ২৫ হাজার ২৫৬ জন মানুষ বন্যা আক্রান্ত। এর মধ্যে সিলেট নগরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি।

/কেএইচটি/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী