বতসোয়ানাতে আকস্মিক বন্যায় নিহত ৭, ঘর হারিয়েছেন হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৪

একটানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে আফ্রিকা দেশ বতসোয়ানা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট দুমা বোকো জানিয়েছেন, আকস্মিক বন্যায় তিন শিশুসহ অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে। এছাড়া, কয়েক হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে অসহায় অবস্থায় দিন পার করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট বোকো জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বন্যাকবলিত এলাকা থেকে এক হাজার ৭০০ এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, সপ্তাহব্যাপী ভারী বর্ষণের কারণে সাময়িকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি অনেক স্থানের সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

রাজধানী শহর গ্যাবারোনেতে স্থানীয় বাঁধ উপচে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করেছে। বিভিন্ন স্থানে যানবাহন ভেসে গেছে। অনেক বাড়িঘর পানিতে ডুবে আছে। এরমধ্যেই সামনের দিনে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন জরুরি পরিষেবা কর্মীরা।   

শহরের নিচু অংশ এই বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনাকর্মীদের অভিমত, নগরে অপর্যাপ্ত ও অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার মাত্রা আরও প্রকট আকার ধারণ করেছে।

এ বিষয়ে বোকো বলেছেন, ভবিষ্যৎ সংকট মোকাবিলায় আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের জাতীয় অবকাঠামো পরিকল্পনা এমন হতে হবে, যেন আমাদের ভবনগুলো খরার পাশাপাশি বন্যাতেও টিকে থাকতে পারে।

/এসকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের