দুই বছর আগের ভয়াবহ বন্যার কথা মনে করিয়ে দিচ্ছে এবারের পানি

সিলেট প্রতিনিধি
২০ জুন ২০২৪, ১৩:১৮আপডেট : ২০ জুন ২০২৪, ১৪:৫৭

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা বন্যায় সিলেটের মানুষের যেন দুর্ভোগ আর দুর্দশার কোনও শেষ নেই। এখন পর্যন্ত আট লাখের বেশি মানুষ এই বন্যার কবলে পড়েছেন। আর আশ্রয়কেন্দ্রে গেছেন প্রায় ২০ হাজার। ২০২২ সালে যেভাবে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল, এবারের বন্যা সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে সিলেটবাসীকে।

দুই বছর আগের ভয়াবহ বন্যার কথা মনে করিয়ে দিচ্ছে এবারের পানি

বৃহস্পতিবার (২০ জুন) ভোর থেকে বন্যাকবলিত এলাকাগুলোতে কিছুটা পানি কমতে দেখা গেছে। তবে সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। এদিকে সিলেটের নদ-নদীর পানি সবক’টি পয়েন্ট দিয়ে বিপদসীমার ওপরে রয়েছে।

দুই বছর আগের ভয়াবহ বন্যার কথা মনে করিয়ে দিচ্ছে এবারের পানি

এর আগে, গত ২৭ মে সিলেটে আগাম বন্যা পরিস্থিতির দেখা দিলেও তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রথম দফার বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই শনিবার (১৫ জুন) থেকে দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ে সিলেট।

সিলেট আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১১০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেটে আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দুই বছর আগের ভয়াবহ বন্যার কথা মনে করিয়ে দিচ্ছে এবারের পানি

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে গোয়াইনঘাটের সারি নদীর পানি বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে বিপদসীমার নিচে রয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, বুধবার রাতে সিলেটে বৃষ্টি কম হওয়া এবং ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টির পরিমাণ কমে আসায় বিপদসীমা থেকে নদ-নদীর পানি কিছুটা কমেছে।

দুই বছর আগের ভয়াবহ বন্যার কথা মনে করিয়ে দিচ্ছে এবারের পানি

জেলা প্রশাসন জানিয়েছে, সিলেটে বন্যাকবলিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ২৫ হাজার ২৫৬ জনে। একদিনের ব্যবধানে বেড়েছে প্রায় এক লাখ। নগরের ২৩টি ওয়ার্ড ও জেলার ১০৬টি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে। জেলা ও নগর মিলিয়ে ৬৫৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে মহানগরে ৮০টি। এসব আশ্রয়কেন্দ্রে ১৯ হাজার ৯৫৯ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তবে বেশির ভাগ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে ইচ্ছুক নন। বন্যায় প্লাবিত হয়েছে এক হাজার ৫৪৮টি গ্রাম।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম