‘মদপান করে’ মানুষের ওপর হামলা, সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ১০:২৯আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১০:২৯

মৌলভীবাজার ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে শ্রীমঙ্গল শহরতলির উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বে সেনাবাহিনীর মেজর মেজবা ও মেজর ইমরানের নেতৃত্বে শ্রীমঙ্গল ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয় । পরে থানা পুলিশ অভিযানে যোগ দেয়।

অভিযানকালে শতাধিক দেশি-বিদেশি মদ, বিয়ার, ৩৪৫ ইউএস ডলার, নগদ ৪৫ হাজার টাকা ও বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ পিল ও বিভিন্ন দ্রব্যাদি জব্দ করে সেনাবাহিনী। এ সময় আটক করা হয় উপজেলা আশিদ্রোন ইউনিয়নের হরিণাকান্দি এলাকার অমলেন্দু পালের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পাল। 

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গত এক বছর থেকে অনুমোদনহীন ক্লাবে অবৈধভাবে মদপান করেন জেলার বিভিন্ন মদ সেবনকারী ব্যবসায়ী ও আমলারা। জন্মনিয়ন্ত্রণ পিল ও ব্যবহৃত কনডম পাওয়াতে এটা স্পষ্ট হয়েছে যে, এখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো।

এদিকে স্থানীয় গ্রামবাসী সেনাবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, ক্লাবের বৈধ কোনও লাইসেন্স ক্লাবের কোনও সদস্য দেখাতে পারেন নাই।

শ্রীমঙ্গল ক্লাবের সভাপতি আবু সুলতান মো. ইদ্রিস লেদুকে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর মেজবা জানান, মিঠুন পাল গত বুধবার (১৪ আগস্ট) রাতে মদপান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করে। পরে তিনিও এলাকাবাসীর হাতে জখমের শিকার হন। মদ কোথা থেকে পান করেছেন, এমন জিজ্ঞাসাবাদে তিনি শ্রীমঙ্গল ক্লাবের সদস্য জানালে সেখানে বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে এসব অবৈধ মদসহ অন্যান্য দ্রব্যাদি জব্দ করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে