হবিগঞ্জে মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৯

হবিগঞ্জে এক দশক আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এক আদেশে মামলাটি খারিজ করে দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার বাদী দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ও মামলার নথিপত্র সঠিকভাবে উপস্থাপন করায় ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় মামলাটি খারিজ করে দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যে একটি অনলাইন বাংলা সংবাদপত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করায় ক্ষিপ্ত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় মানহানির অভিযোগে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী আসাদুজ্জামান খান (তুহিন) বাদী হয়ে আদালতে একটি মামলা করেন।

মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনিভাবে মোকাবিলা করে আসছেন বিএনপিপন্থি আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এক আদেশে মামলাটি খারিজ করে দেন।

তারেক রহমানের আইনজীবী ও জেলা বিএনপির নেতা মো. নূরুল ইসলাম বলেন, ‌বাদী মিথ্যা তথ্য দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছিলেন। আজ নির্ধারিত দিনে বাদী অনুপস্থিত ছিলেন। আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, মামলাটি মিথ্যা তথ্যের ভিত্তিতে করা। এ জন্য খারিজ করে দেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি