শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ১৬:৫১আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৬:৫১

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় র‌্যাব-৯ এবং র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার আশিকুর রহমান ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন চিকনা মনোহর এলাকার হাসিম উদ্দিনের ছেলে ও অমিত শাহ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন মন্তলা এলাকার সুশীল শাহার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল বাংলা ট্রিবিউনকে জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৮ জুলাই শাবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়টির ছাত্র রুদ্র সেন হত্যা মামলার আসামি। এ ছাড়া আন্দোলনের সময় সিলেটে আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি এই দুই ছাত্রলীগ নেতা।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী