সিলেটে পুরনো গ্যাসকূপে নতুন করে গ্যাসের সন্ধান

সিলেট প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ১৯:২২আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৯:২২

সিলেটে পুরনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ কূপ থেকে প্রতিদিন কমপক্ষে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় দফা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল)।

দ্বিতীয় দফায় মাত্র ১ হাজার ২০০ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। এর আগে, গত ১৪ অক্টোবর প্রথম দফায় পরীক্ষা করে গ্যাসের সন্ধান পায় এসজিএফএল।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, ‘পুরাতন গ্যাসকূপ (সিলেট-৭) চলতি বছরের জুলাই মাস থেকে মেরামত কাজ করছি। গত ১৪ অক্টোবর ২ হাজার ১০ মিটার গভীরতায় পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার ওই গ্যাসকূপের আরেকটি জোনে ১ হাজার ২০০ মিটার গভীরতায় ফের গ্যাসের সন্ধান পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শেষ করতে আরও তিন-চার দিন সময় লাগতে পারে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন গড়ে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।’

জানা যায়, এর আগে গত ২৪ মে সিলেটের কৈলাশটিলা ৮ নম্বর কূপে গ্যাস পাওয়ার কথা জানায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল)। এ নিয়ে গত এক বছরে সিলেটের পাঁচটি কূপে গ্যাসের সন্ধান মিললো।

প্রসঙ্গত, ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর থেকে আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। দেশে বর্তমানে গ্যাসক্ষেত্রের সংখ্যা হচ্ছে ২৯টি। তার মধ্যে এসজিএফএল নিয়ন্ত্রণে আছে ৫টি গ্যাসক্ষেত্র। এই গ্যাসক্ষেত্রগুলো হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড।

/কেএইচটি/
সম্পর্কিত
সংকটে আশার আলোগভীর কূপ খনন শুরু, মিলতে পারে বিপুল পরিমাণ গ্যাস
তিতাসের ২৮ নম্বর কূপ খনন শুরু, প্রতিদিন উত্তোলন হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি