হবিগঞ্জের সাবেক মেয়রকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৪, ১০:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৫৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই হত্যা মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কারাগার সূত্র জানায়, কারাগারে যাওয়ার আগেই সেলিম কানের জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার কানের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তাই পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্ল্যখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও রিপন শীল নামে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় করা পৃথক দুই হত্যা মামলায় আতাউর রহমানকে অন্যতম আসামি করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর র‌্যাব-২ ও ৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। সেদিন রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় আনার পরদিন আদালতে সোপর্দ করা হয়। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, কারাগারে কানের সমস্যায় সেলিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পুলিশি পাহারায় সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি