ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২২ মে ২০২৫, ২২:৫৪আপডেট : ২২ মে ২০২৫, ২২:৫৪

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নূর নবী হক জিসান (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া নূর নবী হক জিসান ময়মনসিংহ সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত নজরুল হকের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান জানান, নূর নবী হক জিসান ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতার করার পর চলতি বছরের ২৮ মার্চ থেকে কারাগারে বন্দি রয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কারাগারের ভেতরের ওয়ার্ডে সিঁড়ির রেলিং থেকে মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান জিসান।

এমতাবস্থায় কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকাল মারা যান জিসান।

জেলার মোহাম্মদ আতিকুর রহমান আরও জানান, লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আগে থেকে কোনও রোগে আক্রান্ত কি না ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি