সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে ভারত থেকে প্রবেশের সময় একজন আটক

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ২৩:০৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২৩:০৪

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের সময় ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক করা ব্যক্তির নাম মোখলেছ মিয়া (৪০)। তিনি উপজেলার আলীনগর গ্রামের সাদু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের দেবনগর এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করার সময় মোখলেছ মিয়াকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছ মিয়া জানান, তার ভাই আবু বক্কর (৪২) হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তার নির্দেশে এই অর্থ সংগ্রহ করে ভারত থেকে দেশে ফিরছিলেন।

এই ঘটনায় আটক মোখলেছ মিয়া এবং তার ভাই আবু বক্করের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনা করে দ্বিতীয় স্বামী
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
মদসহ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা