ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, আদালতে কান্না

হবিগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ১৫:৫৩আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৭:৫২

হবিগঞ্জের চুনারুঘাটে একটি হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক কামরুল হাসানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এ সময় এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য।

এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে তোলাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর ১টার দিকে পুলিশের একটি প্রিজনভ্যানে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে আদালতে নেওয়া হয়। ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেন। এ সময় শত-শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতার ঢল নামে। সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে বিকাল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হন। এ ঘটনার পর গত ১১ সেপ্টেম্বর উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন বাদী হয়ে ব্যারিস্টার সুমনসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিটন রায় জানান, ১৬ জুলাই হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ১১ সেপ্টেম্বর চুনারুঘাট থানায় করা মামলায় ব্যারিস্টার সুমনকে প্রধান আসামি করা হয়। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে আবেদন করলে বিচারক দীর্ঘ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হবিগঞ্জ আদালতের এপিপি নূরুল ইসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে