সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫, ২১:৪২আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ২২:১২

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মাছিমপুর সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (২৩)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামারিতলা গ্রামের জয়নুল আবেদীনের ছেলে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

ওসি বলেন, ‌‘বুধবার সন্ধ্যার দিকে সাইদুল গামারিতলা সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে ভারত থেকে অবৈধপথে চিনি আনতে গেলে গুলি ছোড়ে বিএসএফ। এতে তার বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।’ 

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইদুল ইসলামের শরীরে দুটি বুলেটের আঘাত রয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।’

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘গুলিতে সাইদুলের মৃত্যুর ঘটনায় কড়াইগড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ