শাবিতে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার

সিলেট প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) র‍্যাগিংয়ের দায়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা সবাই শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। 

আদেশে বলা হয়, শাবিপ্রবির শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং ২৩৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে আজীবন বহিষ্কার ও নিষিদ্ধের শাস্তি প্রত্যাহার করা হয়েছে।

শাস্তি প্রত্যাহার হওয়া ১৬ শিক্ষার্থী হলেন- পাবন মিয়া, রিয়াজ হোসেন, পায়েল আহমেদ, খালেদ সাইফুল্লাহ, রামিম আহমদ, রাকিব হোসেন, অশেষ চাকমা, সৌরভ নাথ, শরিফুল ইসলাম, অনিক দাস, ফাহিম মিয়া, নয়ন চন্দ্র দে, তোহা মিয়া, আশিক হোসেন, আল আমিন ও আপন মিয়া।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতেই এ রিভিউ কমিটি গঠন করা হয়। রিভিউ কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহার করে। পূর্বের যে তদন্ত প্রতিবেদন তা অসঙ্গতিপূর্ণ। সে কারণে এটি সঠিক মনে হয়নি। পূর্বের শাস্তি পক্ষপাতিত্বমূলক ছিল। তাই রিভিউ কমিটি পুনরায় তদন্ত করে সুপারিশ করেছে।’

জানা যায়, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি শাবির সৈয়দ মুজতবা আলী হলে নিজ বিভাগের জুনিয়র শিক্ষার্থীদের র‍্যাগ দেওয়ার অভিযোগ ওঠে ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে তাদেরকে সাময়িক বহিষ্কার করেন তৎকালীন প্রশাসন। পরে বিষয়টির অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এর একমাস পর ২২৭তম সিন্ডিকেট সভায় ১৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে সব আবাসিক হল থেকে বহিষ্কার ও নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কাছে ওই ঘটনার পুনঃতদন্তের আবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট রিভিউ কমিটি গঠন করেন কর্তৃপক্ষ।

/এফআর/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী