জায়গা বিক্রি নিয়ে কথা-কাটাকাটি, সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৬:৫৮ আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৬:৫৮

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন। রবিবার (৯ মার্চ) সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পুলিশ জানায়, রণভূমি গ্রামের ইউপি সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও আশিক মিয়ার মধ্যে গ্রামের সামাজিক প্রতিষ্ঠান স্কুল, মাদ্রাসা ও মসজিদ পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ৭ মার্চ লুৎফুর রহমান ও শফিক মিয়ার লোকজনের মধ্যে জায়গা-সম্পত্তি বিক্রি নিয়ে কথা-কাটাকাটি হয়। এর দুই দিন পর রবিবার সকালে আবারও কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, জায়গা জমি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলমান আছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক