হবিগঞ্জে শিশুসন্তানকে ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ১৯:৩৪ আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৯:৩৪

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই খবর শুনে শিশুটির অসুস্থ বাবা মারা গেছেন। ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকালে বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির নানি সোমবার বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় জেলা সদর আধুনিক হাসপাতালে। এ ঘটনায় আটকরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না।

মামলার এজাহারের বরাতে হবিগঞ্জের (বানিয়াচং সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘রবিবার বিকালে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের মুক্তা গাছের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শিশুটি। এ ঘটনায় রাতে মামলা হলে অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শিশুটির মামা জানান, তার ভগ্নিপতি (৫০) বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার বিকালে তার মেয়ের এই ঘটনা শোনার পর থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। সোমবার বেলা ১১টায় তিনি মারা যান।

/এএম/
সম্পর্কিত
সাজানো বাড়িঘর, জ্বলছে আলোকসজ্জা: এরই মধ্যে বরের মৃত্যু
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা