ধর্ষণ থেকে বাঁচতে অটোরিকশা থেকে লাফিয়ে আহত কিশোরী, আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ০৩:২৬ আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৩:২৬

সুনামগঞ্জের দিরাই পৌর এলাকা থেকে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশাচালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ওই কিশোরী তিন বান্ধবীর সঙ্গে গ্রামের বাড়ি থেকে দিরাই শহরে শপিংয়ে আসে। দুজন বান্ধবী কেনাকাটা শেষে আগেই বাড়ি চলে যায়। ভুক্তভোগী ওই কিশোরী সন্ধ্যায় কেনাকাটা শেষে বাড়ি ফেরার অটোরিকশায় ওঠে। এ সময় অটোরিকশার যাত্রী হয়ে ওঠে আরও দুই যুবক।

পরে চালক গাড়িটি দিরাই বাসস্ট্যান্ড এলাকা থেকে ছেড়ে মেয়েটির গ্রামের বাড়ির সড়কে এলে চালককে গাড়ি থামিয়ে নামিয়ে দেওয়ার কথা বলে। চালক মেয়েটির কথা না শুনে জোরপূর্বক গাড়ি চালিয়ে অসৎ উদ্দেশ্যে কিশোরীকে কয়েক কিলোমিটার দূরের গণিগঞ্জ এলাকায় নিয়ে আসে। এ সময় গাড়ির যাত্রীবেশী দুই যুবক কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি আত্মরক্ষায় চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে আহত হয়।

পরে খবর পেয়ে কিশোরীর বাবা তাকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালের সেবিকা জানান, চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ায় বেশ আহত হয়েছে ওই কিশোরী।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় শুক্রবার (১৪ মার্চ) রাতেই দিরাই উপজেলার জকিনগর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক ইমন খান (২৫) ও মিঠু মিয়া নামের দুই জনকে আটক করা হয়েছে। আরেক যুবককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক