চোরাকারবারির হামলায় বিজিবির দুই সদস্য আহত

সিলেট প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ১৬:২০ আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৬:২০

সিলেটের জৈন্তাপুর সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল চোরাকারবারি। এ সময় তারা হামলা চালিয়ে গরু ছিনিয়ে নিয়েছে। হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন- ল্যান্স নায়েক হারুনুর রশিদ ও জামশেদ হোসেন।

শনিবার (১৫ মার্চ) রাতের দিকে জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজবাড়ী বিওপির সদস্যরা সীমান্তের ১২৮৭-৮৮ মেইন পিলারের মধ্যবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় কয়েকটি গরু নিয়ে আসছিল। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে তাদের ওপর হামলায় চালায় চোরাকারবারি। বিজিবি একটি গরু ধরে রাখলেও অন্যগুলো নিয়ে পালিয়ে যায়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
চাঁদা দাবির হুমকিতে ৬ দিন বন্ধের পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, হতাহত নেই
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা