বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৪আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৪

বিজিবির কড়া প্রতিবাদের পর ছিনিয়ে নেওয়া বাংলাদেশি জেলেদের দুটি নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ। রবিবার (২০ এপ্রিল) বিকালের দিকে দুই দেশের সীমান্ত নদী কালিন্দি জিরো পয়েন্টে নৌকাগুলো বাংলাদেশি জেলেদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত শুক্র ও শনিবার (১৮ ও ১৯ এপ্রিল) বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কালিন্দি নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার ও বিএসএফের শমসেরনগর ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন।

বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান, দুটি নৌকাসহ সেখানে থাকা জাল-দোড়া, বাজারসহ যাবতীয় টাকা পয়সা ফেরত দিয়েছে বিএসএফ।

এ সময় উভয় প্রতিনিধি দল আন্তঃসীমানার মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতসহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে বয়ারসিং এলাকায় মাছ শিকারে ব্যস্ত জেলেদের নৌকা ছিনিয়ে নেয়। এ সময় নৌকা হারিয়ে টানা দুই দিন বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে লোকালয়ে ফিরে আসে। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ঘটনাটি আপত্তি আকারে উপস্থাপন করা হয়।

বিএসএফের হামলার শিকার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান, শাহাজান, ফয়েজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের