নাশকতা মামলায় সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ০৮:৪৮ আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৮:৪৮

সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উপজেলার ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার  করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) রাতে নিজ বাড়ি সংলগ্ন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ওই ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।

ছাতক থানার  সেকেন্ড অফিসার এসআই আব্দুস ছাত্তার জানান,  ছাতক থানায় করা নাশকতার মামলার আসামি ছিলেন এই চেয়ারম্যান।

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি আব্দুল কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা বুধবার রাতে নিজ বাড়ি সংলগ্ন হায়দরপুর বাজার থেকে আসামিকে গ্রেফতার করে।

ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
বোমা হামলাসহ নাশকতার শঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি 
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক