নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১৬:৪৩ আপডেট : ০৩ জুন ২০২৫, ১৬:৪৩

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোজাম্মেল হক কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। সর্বশেষ ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, ‘নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার