বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়কের জামিন

সিলেট প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ১৭:৪০আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৭:৪০

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৩ মার্চ) বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর  বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।

এসব তথ্য নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি বলেন, ‘একটি মামলায় গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে সিলেট আদালতে হাজির করা হয়। শুনানি না হওয়ায় আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। বিকালে শুনানিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিজ্ঞ বিচারক আসামি আক্তারের জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুর হওয়ায় আসামির মুক্তিতে আর কোনও বাধা নেই।’

জানা যায়, এর আগে রবিবার ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মাহবুবুর রহমান শান্তর করা মামলায় মহানগরের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। গ্রেফতার আক্তার হোসেন ওই এলাকার আব্দুল মুনিরের ছেলে।

শনিবার (২২ মার্চ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা নগরীর একটি অভিজাত কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান শান্তসহ কয়েকজন আহত হন।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি