আমি বৈষম্যের শিকার, আদালতে ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ২১:৪৬আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২১:৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (০৭ এপ্রিল) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

পরে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের বলেন, ‘ছয়টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পান, আর আমি ৩২৩ ধারার (কাউকে আঘাত করা) মামলায় পাঁচ মাস ধরে জামিন পাচ্ছি না। আমি বৈষম্যের শিকার। এ বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি।’

এর আগে বেলা আড়াইটার দিকে জেলা কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। তার হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। আদালতের হাজিরা শেষে বিকাল সোয়া ৪টার দিকে আবার কারাগারে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে ৯৭ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে সুমনের নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আহত হন। পরে সুমনকে ঢাকায় গ্রেফতার করা হলে চুনারুঘাট থানার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

হবিগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক বলেন, চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা হয়। পরে গত বছরের ১১ সেপ্টেম্বর দায়ের করা এ মামলায় সুমনসহ ৯৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি ২০০ জন। এ মামলা ছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গত বছরের ২১ অক্টোবর গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার হওয়ার পর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। দুই দিন আগে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

আজ হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর তার পক্ষ থেকে জামিন চাওয়া হয়। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
লাগেজ ও বস্তা থেকে নারীর লাশ উদ্ধার, কারা করলো এমন কাজ?
লাগেজ ও বস্তা থেকে নারীর লাশ উদ্ধার, কারা করলো এমন কাজ?
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন