মানুষ বলতেছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ২০:৪৩ আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২০:৫৩

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সাধারণ মানুষ বলতেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। তবে পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে অনেক বেড়েছে। সামনে আরও বাড়বে।’

সাধারণ মানুষ মনে করছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনি তো উল্টা কথা বলছেন। আমার ইউটিউবে দেখা যায়, সাধারণ মানুষ বলতাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হইছে। আজ এখানে আসার পথে রাস্তা থেকে মানুষ বলতেছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ২টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‌‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে তো আপনারা আমারে এতো প্রশ্নই করতে পারতেন না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেন রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’

শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র ও কৃষি দেখার জন্য আমি এখানে এসেছি। ফরেন দেখার জন্য ফরেন মিনিস্টার (উপদেষ্টা) রয়েছেন। তবে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। চুক্তিতে বন্দিবিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করবো।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘চিকেন নেক ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে কোনও যুদ্ধের শঙ্কা নেই। বাংলাদেশের থানাগুলো থেকে কিছু অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। এ অস্ত্র যাতে ব্যবহার করা না হয়, সে দিক নজর রাখবে পুলিশ।’

মব নিয়ে উপদেষ্টা বলেন, ‘যেখানেই মব হচ্ছে, সেখানেই অ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ মব করতে চায়, তাহলে কঠোর হাতে দমন করা হবে।’

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. মুশফিকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক