মৌলভীবাজারে তিন জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ২০:১৭ আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২০:১৭

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রেন থেকে পড়ে এক তরুণ, সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাশিক্ষার্থী এবং পাহাড়ের মাটি ধসে এক যুবকের মৃত্যু হয়। বুধবার (২৫ মার্চ) জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে হাফেজ জোবায়ের আহমদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। জোবায়ের কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ চেরাগ আলীর ছেলে। জিআরপি পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে, রাজনগর উপজেলার উত্তরভাগ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় হুসাইন আহমেদ (৯) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর গ্রামে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।

অপরদিকে, সদর উপজেলার আপার কালাবালা ইউনিয়নের আপারকাগাবালা গ্রামে নিজ বাড়ির পাশে মাটি ধসে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জিলু মিয়া।

/এএম/ 
সম্পর্কিত
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
ঘরে ঘরে ডেঙ্গু একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৬
সর্বশেষ খবর
মক্কার দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির
মক্কার দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির
‘জেলা ছাত্রলীগ সভাপতি হুমকি দিয়েছে’, হামলার জন্য আ.লীগকে দায়ী করলেন নুসরাত
‘জেলা ছাত্রলীগ সভাপতি হুমকি দিয়েছে’, হামলার জন্য আ.লীগকে দায়ী করলেন নুসরাত
রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি
রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি
রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির
রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা