আঞ্জু মিয়া হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১৬:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৬:৫৩

সুনামগঞ্জ সুনামগঞ্জে চাঞ্চল্যকর আঞ্জু মিয়া হত্যা মামলার ১১ আসামির মধ্যে ৬ আসামিকে খালাস ও ৫ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল ৪ টায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ এ আদেশ দেন।
মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আব্দুর রহিম (৪৩), মরম আলী (৩৬), এরশাদ মিয়া (৪৬) জুলহাস মিয়া (৫৫) ও ইমরান মিয়াকে ফাঁসির আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫ আসামির মধ্যে তিনজন পলাতক ও দুইজন সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ১৫ নভেম্বর  সকালে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের বালি পাথর শ্রমিক আঞ্জু মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে যাদুকাটা নদীর বালুচরে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন।

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম