সুনামগঞ্জে বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ১৯:০৯ আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৯:০৯

সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক বজ্রাঘাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন কৃষক ও একজন শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও দিরাই উপজেলায় এ ঘটনা ঘটে।

বজ্রাঘাতে নিহতরা হলেন- ধর্মপাশার হাবিবুর রহমান (৩০), রহমত উল্লাহ (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (১৯), তাহিরপুরের আবুল কালাম (২৫) ও দিরাইয়ের লিটন মিয়া (৩০)। রহমত উল্লাহ উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ কলেজের ডিগ্রির শিক্ষার্থী। 

দুপুরে ধর্মপাশার টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে হাবিবুর রহমান আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার পাইকরহাটি ইউনিয়নের বড়ই হাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। একই সময়ে জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে বজ্রাঘাতে রহমত উল্লাহর মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা বলেন, ‘বজ্রাঘাতে উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

দুপুরে তাহিরপুরের মাটিয়ান হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে কৃষক আবুল কালাম আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‌‘বজ্রাঘাতে এক কৃষক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে নাজমুল হোসেনের মৃত্যু হয়। তিনি উপজেলার চানপুর গ্রামের আমির আলীর ছেলে। জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী বলেন, ‘পাগনার হাওরে ধান কাটতে গিয়ে এক কৃষক নিহত হয়েছেন। এ ছাড়াও আরও একজন আহত হন।’

দিরাই উপজেলার বরাম হাওরে ধান কাটতে গিয়ে কৃষক লিটন মিয়ার মৃত্যু হয়। তিনি উপজেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা। দিরাই থানার ওসি এনামুল হক বলেন, ‘উপজেলায় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারীর মৃত্যু, এক পরিবারের ৪ জন নিখোঁজ
সাজেকে ঘুরতে এসে শিক্ষকের মৃত্যু
সর্বশেষ খবর
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন