চলন্ত ট্রেনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

সিলেট প্রতিনিধি
১৪ মে ২০২৬, ০১:৫১ আপডেট : ১৪ মে ২০২৬, ০১:৫১

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত ১০টা ৭ মিনিটের দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় যাত্রীরা অনেকটা হাঁফ ছেড়ে বাঁচেন।

স্থানীয় বাসিন্দা ও ট্রেনের যাত্রীরা জানান, চলন্ত অবস্থায় ট্রেনের একটি বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে যাওয়ায় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে । তবে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ট্রেনে থাকা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্য আবুল হোসেন এ প্রতিবেদককে জানান, ট্রেনের ছাদের ওপর ইঞ্জিনের পাইপের সঙ্গে একটি বস্তা রাখা ছিল। সেই বস্তায় কাপড়-চোপড় ও কাগজ রাখা ছিল। পাইপটি গরম হয়ে বস্তায় আগুন লাগার পর ধোঁয়া উড়তে থাকে। টোকাইরা হয়তো বস্তাটি রেখে গেছে বলে তার ধারণা।

তিনি জানান, রাত ১০টায় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশন ছাড়ে। ট্রেনটি শিববাড়ি এলাকা অতিক্রমের সময় আগুন লাগার ঘটনা ঘটে। রেলওয়ে কর্মী ও যাত্রীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসায় যাত্রীদের মধ্যে সৃষ্ট আতঙ্ক কিছুটা প্রশমন হয়। ট্রেনটির ১৪টি বগি যাত্রী ভর্তি ছিল। ট্রেনটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে বলে জানান তিনি।

সিলেট জিআরপি পুলিশের এসআই আবু সায়েমও আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
রাজধানী এক্সপ্রেসের রেশ কাটতে না কাটতেই এবার পুড়লো বিহারের ট্রেন
মধ্যপ্রদেশে ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি
আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি
সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প
সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প
পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপির নেতাকর্মী, যা বললেন অতিরিক্ত কমিশনার
পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপির নেতাকর্মী, যা বললেন অতিরিক্ত কমিশনার
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম