‘জিয়ার সৈনিকরা হাসিনার একটি চুলও বাঁকাতে পারেনি, তারা আজ খাঁড়া হয়েছে’

সিলেট প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১৯:৫৩আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৯:৫৩

সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার পর জেলা সার্কিট হাউসে তাৎক্ষণিক ব্রিফিং করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

ব্রিফিংয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। জিয়ার সৈনিক এক হও, তারা এ স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড-ইট-পাথর ছুড়ে মারে।’

এটা সন্ত্রাসী বাহিনী বানানোর চিহ্ন উল্লেখ করে তিনি বলেন, ‘এই জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি। আজকে সব সৈনিক একেবারে খাঁড়া হয়ে গেছে। তারেক রহমান কী চাচ্ছেন?’

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে এনসিপির নেতারা সিলেট সার্কিট হাউজে পৌঁছান। এখানে ব্রিফিং শেষে তারা কানাইঘাটের উদ্দেশে রওনা হয়েছেন।

সেই ব্রিফিংয়ে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে নিয়ে যাচ্ছে। সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, আমরা জনগণকে নিয়ে প্রতিরোধের পথে হাঁটবো।’

তিনি হামলাস্থল গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা সেখানে গিয়ে দাঁড়াবো, দেখি কত সন্ত্রাসী আছে, আমাদের প্রতিরোধ করতে।’ গণভোটের গণরায়, সংস্কার-বিচারের পক্ষে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এনসিপির কর্মসূচির বিষয়ে বিকাল সাড়ে ৫টায় এনসিপি নেতা আব্দুল ওয়াদুদ শিপন জানান, নেতারা কানাইঘাটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। সেখান থেকে ফেরার পর তারা হয়তো গোলাপগঞ্জে যাবেন।

এদিকে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এনসিপি গাড়িবহরে পরপর দুই দফা ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর কানাইঘাট উপজেলার নির্ধারিত পদযাত্রা কর্মসূচিতে অংশ না নিয়ে সরাসরি সিলেট সার্কিট হাউজে চলে আসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। 

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সম্রাট তালুকদার বিকাল ৫টায় এ প্রতিবেদককে জানান, এনসিপি নেতারা কানাইঘাটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এ বিষয়ে পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

/এফআর/
সম্পর্কিত
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকার হরণ করছে বিএনপি: নাহিদ ইসলাম
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার