জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 

হবিগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জিরাবোঝাই একটি ট্রাক আটক করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাদের হেফাজতে থাকা প্রায় কোটি টাকা মূল্যের জিরা উদ্ধারা হয়। শনিবার দুপুরে উপজেলার মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে মো. হেলাল মহালদার এবং একই উপজেলার মামদনগর গ্রামের বেলাল মিয়া।

পুলিশ জানায়, সকালে সরকারিভাবে অনুষ্ঠিত নিলাম থেকে ১৭১ বস্তা ভারতীয় জিরা কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যবসায়ী। পথে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি আটক করেন ছাত্রদলের সাবেক নেতা হেলাল। পরে ট্রাকটি একটি পেট্রোল পাম্পের পেছনে আটকে রেখে ওবায়দুল্লাহর কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল ও তার সহযোগীরা। ওবায়দুল্লাহ তাৎক্ষণিক ঘটনাটি বাহুবল থানা পুলিশকে জানালে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও তার সহযোগীকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ভুগলী এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, ‌‘আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
সারা দেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
সর্বশেষ খবর
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন