সমাধানের আশ্বাসে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

হবিগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩১

চলমান সমস্যা সমাধানে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপির আশ্বাসে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে সংগঠনটির কার্যালয়ে মালিক ও পরিবহন শ্রমিক নেতাদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘক্ষণ চলা বৈঠকে মুঠোফোনে যুক্ত হয়ে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শিমুল বিশ্বাস চলমান সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ সময় তিনি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার কথা জানান। এরই ধারাবাহিকতায় আগামী রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। পরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের জরুরি সভা শেষে পরিবহন ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের মারধরের অভিযোগও ওঠে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। ধর্মঘটের কারণে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কেও হবিগঞ্জের বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে বৃহস্পতিবার রাতে মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক এবং শিমুল বিশ্বাসের আশ্বাসের পর ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।

/আরএইচ/এএস
সম্পর্কিত
থানার গেটেই পুলিশ সদস্যকে মারধর, যুবদল নেতা আটক
স্কুলে ঢুকে কেন এমন করলেন অভিভাবক, আসলে কী ঘটেছিল
হবিগঞ্জে সর্বাত্মক ধর্মঘট, চলছে না কোনও ধরনের গণপরিবহন
সর্বশেষ খবর
ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
এক জেলার সাত স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর নষ্ট, কীভাবে চলছে চিকিৎসা
এক জেলার সাত স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর নষ্ট, কীভাবে চলছে চিকিৎসা
বিএনপির ‘মিষ্টি’ অ্যাকশন
বিএনপির ‘মিষ্টি’ অ্যাকশন
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ