জেমকন সাহিত্য পুরস্কার পেলেন তিন সাহিত্যিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৩, ১৫:২৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২৩:১০

জেমকন সাহিত্য পুরস্কার পেলেন তিন সাহিত্যিক। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের পুরস্কৃত করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র।

মঞ্চে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা ও শুভেচ্ছা বক্তব্য দেন সংসদ সদস্য ও জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। 

এ বছর ‘স্তব্ধতা যারা শিখে গেছে’ কাব্যগ্রন্থের জন্য জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি কামাল চৌধুরী। তিনি সম্মাননার সঙ্গে পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। তরুণ শ্রেণিতে ‘ঘুমিয়ে থাকা বাড়ি’ পাণ্ডুলিপির জন্য জেমকন তরুণ কবিতা পুরস্কার পেয়েছেন সাকিব মাহমুদ। আর এই শ্রেণিতে ‘সোনার নাও পবনের বৈঠা’ উপন্যাসের জন্য তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন সাজেদুল ইসলাম। তরুণ এই দুই সাহিত্যিক পেয়েছেন এক লাখ টাকার করে চেক।

কবি কামাল আহমেদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার

অনুষ্ঠানে জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আজকের কাগজ এবং কাগজ প্রকাশন ২০০০ সালে প্রথমবার তরুণ সৃজনশীল লেখকদের পাণ্ডুলিপি আহ্বান করে। সেই থেকে নির্বাচিত পাণ্ডুলিপিকে পুরস্কৃত করা হয়। ২০০৩ সালে প্রবর্তন করা হয় সাহিত্য পুরস্কার। বাংলা সাহিত্যের প্রতিভাবান লেখকদের পুরস্কৃত করতে পেরে জেমকন পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

প্রতিবছর একটি শ্রেষ্ঠ গ্রন্থ নির্বাচন করা ‘আসলে খুবই কঠিন’ উল্লেখ করে কাজী নাবিল আহমেদ বলেন, ‘এই কঠিনতম কাজটি আমাদের সম্মানিত জুরিদের মতামতের ভিত্তিতে সম্পন্ন করা হয়। সাহিত্যের সঙ্গে আমাদের পথচলা দীর্ঘদিনের। জেমকন পরিবারের পক্ষ থেকে আমরা সকল সময়ে শিল্প-সাহিত্যের সঙ্গে আছি, ভবিষ্যতেও নতুন নতুন লেখককে পাঠকের সামনে নিয়ে প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সাজিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাহিত্যিক ইমদাদুল হক মিলন

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে কবি কামাল চৌধুরী বলেন, ‘আমি খুব আনন্দিত, জেমকন সাহিত্য পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কারে আমাকে ভূষিত করা হয়েছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই জেমকন গ্রুপকে, তারা সবসময় শিক্ষা, শিল্প সাহিত্যে সহযোগিতা করে আসছে। আমরা লিখি আমাদের ভালোবাসাকে জানানোর জন্য, আমরা বেঁচে থাকার জন্য।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সাজেদুল ইসলাম বলেন, ‘যে পাণ্ডুলিপিটির জন্য আমি পুরস্কার পেয়েছি, সেখানে মহান কোনও ব্যাপার নেই। খুব তুচ্ছ বিষয়গুলো আমি তুলে আনার জন্য চেষ্টা করেছি। উপন্যাসটি পুরস্কারের জন্য লিখিনি, কিন্তু আমি পুরস্কার পেয়েছি। এটি আমার জন্য যেমন আনন্দের, আমাকে যারা ভালবাসেন তাদের জন্য আনন্দের। আমি কমিটমেন্ট রাখছি আমি আমার পুরো জীবনটা শিল্পচর্চার জন্য উৎসর্গ করতে চাই বা করবো। আমি কৃতজ্ঞতা জানাই জেমকন গ্রুপকে।

অনুষ্ঠানে সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, ‘একটি ভালো সাহিত্য একটি পর্যায়ে কবিতা হয়ে ওঠে; এটা আমার বিশ্বাস। আজকে পুরস্কার বিজয়ীদের আমি অভিনন্দন জানাচ্ছি। লিট ফেস্টের এই আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত।’

অনুষ্ঠানে কবি জয় গোস্বামী, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও সম্পাদক জুলফিকার রাসেল উপস্থিত ছিলেন।

/সিএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
স্মরণসভায় বক্তারা‘নিষ্ঠা ও প্রেরণার বাতিঘর কাজী শাহেদ আহমেদ’
একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন দেখতেন কাজী শাহেদ আহমেদ
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সর্বশেষ খবর
প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার 
প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার 
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার