ঢাবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিগগিরই বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ২২:৪২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২২:৪৪

ঢাবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিগগিরই বহিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে (২০১৫-১৬ সেশন থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ) যেসব শিক্ষার্থী জালিয়াতি করে ভর্তি হয়েছেন তাদের বহিষ্কার করা হবে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি’র অনুসন্ধানে বেরিয়ে এসেছে, গত তিন বছরে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী জালিয়াতি করে ভর্তি হয়েছে। এই সংখ্যা আরওবাড়তে পারে বলে জানা গেছে। তাদের সবাইকে চিহ্নিত করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগেই আমরা বলেছি, প্রশ্ন জালিয়াতির সঙ্গে জড়িতদের নির্মূল করবো। অবশেষে আমরা তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। বিশ্ববিদ্যালয়ে যারা জালিয়াতি করে ভর্তি হয়েছে তাদের তথ্য নিয়ে যাচাই-বাছাই করে অ্যাকাডেমিক বিধান অনুযায়ী ব্যবস্থা নেবো।’
একই সুরে প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া কিছু শিক্ষার্থীকে চিহ্নিত করার একটি পর্যায়ে তাদের গ্রেফতার করা হয়েছে। সিআইডির কাছে আরও তথ্য আছে। আমরা সেগুলো পেলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।’

/জেএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম