ঢাকায় শুরু হচ্ছে বৃহত্তম শিক্ষামেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ১৯:২৯আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:৩২





ঢাকায় শুরু হচ্ছে বৃহত্তম শিক্ষামেলা রাজধানী ঢাকায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আগামী শুক্রবার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০১৯। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) আয়োজনে দেশের সর্ববৃহৎ এই শিক্ষামেলার উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।

উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে ৫ম বারের মতো এই শিক্ষামেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ফ্যাকড-ক্যাব।
আয়োজক প্রতিষ্ঠান ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব)-এর সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন, ‘এবারের আন্তর্জাতিক শিক্ষামেলায় বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে। এ ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ থাকছে মেলায়।’ তিনি আরও বলেন, ‘২০১০ সাল থেকে শিক্ষামেলায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।’

আয়োজক কমিটির সমন্বয়ক ও সানজেন ইন্টারন্যাশনালের সিইও মনিরুল হক বলেন, ‘গত বছর চার হাজারের বেশি আগ্রহী শিক্ষার্থী শিক্ষামেলায় অংশ নিয়েছিলেন। এতে আগ্রহী শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং ভর্তি জন্য কী যোগ্যতা প্রয়োজন, তা জানতে পারবেন। ’
মনিরুল হক বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো, আগ্রহী শিক্ষার্থীরা যেন সঠিক তথ্য পান, তা নিশ্চিত করা। মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসা প্রসেসিংসহ সার্বিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নেন তারা।’ তিনি বলেন, ‘বাংলাদেশের নামিদামি সব এডুকেশন কনসালটেন্ট এজেন্সি থাকছে এবারের মেলায়।’
শিক্ষামেলায় প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোনও ফি লাগবে না বলেও আয়োজকরা জানান।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি