মুজিববর্ষে দেশের প্রতিটি সরকারি কলেজে বসছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

এস এম আববাস
২৭ জানুয়ারি ২০২০, ২১:৩৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৭:২০

মুজিববর্ষে দেশের প্রতিটি সরকারি কলেজে বসছে বঙ্গবন্ধুর ভাস্কর্য মুজিববর্ষে (১৭ মার্চ, ২০২০ থেকে ১৭ মার্চ, ২০২১) দেশের প্রতিটি সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিটি কলেজের অধ্যক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। আর এই নির্দেশনা বাস্তবায়নে তদারকি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

জানতে চাইলে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন উইং) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে দেশের প্রতিটি সরকারি কলেজে ভাস্কর্য তৈরির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।’

মাউশির এই পরিচালক আরও জানান, দেশের অনেক সরকারি কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য রয়েছে। যেগুলোতে নেই, সেখানে ভাস্কর্য তৈরি করতে হবে। আর সদ্য সরকারি হওয়া ৩০৪টি কলেজকে ভাস্কর্য তৈরি করতে গত ১৪ জানুয়ারি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসাতে হবে। এছাড়া, মুজিববর্ষকে ঘিরে প্রকাশনা-সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে কলেজগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মুজিববর্ষের অনুষ্ঠান করতে কলেজগুলোকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনা অনুযায়ী, মুজিববর্ষ পালনের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জেলা সদরে অবস্থিত কলেজগুলোর ক্ষেত্রে অধ্যক্ষ, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলায় অবস্থিত কলেজগুলোর অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে কলেজের নিজস্ব অর্থ ব্যবহার করতে হবে। আয়-ব্যয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) অনুসরণ করার কথা বলা হয়েছে। এতে আর্থিক অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন।

এছাড়া, ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রাক্কলন নিতে হবে। আয়-ব্যয়ের সব ভাউচার সংরক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনুমোদন সাপেক্ষে এই ভাস্কর্য তৈরি করারও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী