ভুয়া সনদে ৩ কলেজশিক্ষক নিয়োগ, পাচ্ছেন বেতন-ভাতাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ০১:২৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৬:৫০

শিক্ষা মন্ত্রণালয়

ভুয়া সনদে নিয়োগ পাওয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এমপিওভুক্ত রাজবাড়ী কলেজের ৩ প্রভাষক সরকারি বেতন-ভাতা নিচ্ছেন। এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের প্রতিবেদনের পর এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসানের সই করা চিঠিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এমপিওভুক্ত রাজবাড়ী কলেজের যুক্তিবিদ্যার প্রভাষক খলিলুর রহমান, ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক আসাদুজ্জামান আল ফারুক এবং গণিতের প্রভাষক আসাহক আলী ভুয়া সনদ দাখিল করে নিয়োগ পেয়ে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা নিচ্ছেন। বিষয়টি একজন পরিচালক মর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে মতামতের আলোকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

ভুয়া সনদে ৩ কলেজশিক্ষক নিয়োগ, পাচ্ছেন বেতন-ভাতাও

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের