প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদোন্নতি দেবে পিএসসি

এস এম আববাস
০৮ জুন ২০২১, ১৭:৪৩আপডেট : ০৮ জুন ২০২১, ১৭:৪৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে। সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠ তালিকা যাচাই-বাছাই করে প্রাথমিক শিক্ষা অধিদফতর পিএসসিতে তা পাঠাবে। পিএসসি সুপারিশ করলে অধিদফতর পদোন্নতির আদেশ জারি করবে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘আমরা সম্মিলিত জ্যেষ্ঠ তালিকা যাচাই-বাছাই করে পদোন্নতির জন্য তালিকা পাঠাবো পিএসসিতে। পিএসসি যাচাই-বাছাই করে প্রধান শিক্ষক পদে সুপারিশ করবে। পিএসসি সুপারিশ করলে আমরা পদোন্নতির আদেশ জারি করবো।’

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে অনুমোদন দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর দুই দফা সহকারী শিক্ষকদের সম্মিলিত জ্যেষ্ঠ তালিকা তৈরির নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। সর্বশেষ জেলা ও উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের তালিকা তৈরি করে ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয় গত ২৭ মে।  দ্রুত পদোন্নতি দিতে উদ্যোগ নিয়েছে অধিদফতর।

প্রাথমিক শিক্ষা অধিদফতর আরও জানায়, চাকরি সন্তোষজনক, বিভাগীয় মামলা না থাকলে এবং এসিআরে (বার্ষিক গোপনীয় অনুবেদন) বিরূপ মন্তব্য না থাকলে তারা পদোন্নতির যোগ্য বিবেচিত হবেন। সম্মিলিত জ্যেষ্ঠ তালিকা ধরে এই যাচাই-বাছাই করে অধিদফতর তালিকা পাঠানো হবে পিএসসিতে। অধিদফতরের সুপারিশ অনুযায়ী পিএসসি সহকারী শিক্ষকদের যাচাই-বাছাই করে সুপারিশ করবে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য। পিএসসির সুপারিশ পাওয়ার পর সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

জানা গেছে, পিএসসি কোনও পরীক্ষা নেবে না। মৌখিক পরীক্ষা নেওয়ারও প্রয়োজন হবে না এই প্রক্রিয়ায়। তবে পদটি দ্বিতীয় শ্রেণির হওয়ায় পিএসসির সুপারিশ প্রয়োজন হবে। অধিদফতরের তালিকা যাচাই-বাছাই করে দেখবে পিএসসি।

 

/এমআর/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি