শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে নতুন নির্দেশনা অনুসারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

সরকারি-বেসরকারি সব বিদ্যালয় থেকে করোনা বিষয়ক তথ্য নতুন নির্দেশনা অনুযায়ী পাঠাতে বলেছে সরকার। দৈনিক ভিত্তিতে পাঠানো তথ্য আগের ছকের পরিবর্তে নতুন ছকে পাঠাতে বলা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনাটি মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।  

এতে বলা হয়, সরকারি ও বেসরকারি সব বিদ্যালয় থেকে করোনা বিষয়ে পাওয়া তথ্য দৈনিক ভিত্তিতে আগের ছকের পরিবর্তে সংযুক্ত নতুন ছক মোতাবেক মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইংয়ের ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

নির্দেশনায় জানানো হয়, গত ১২ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর পর উদ্ভূত সমস্যা সম্পর্কে মনিটরিং ছক অনুযায়ী দৈনিক তথ্য পাঠনো সংক্রান্ত বিষয়ে দুটি নির্দেশনাপত্র জারি করা হয়েছে।

এক. বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রান্ত তথ্য আরও দ্রুত এবং নির্ভুলভাবে পাওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব আঞ্চলিক পরিচালকের অধীন সরকারি ও বেসরকারি কলেজ এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নিজ উপজেলা/থানার মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি বিদ্যালয় থেকে করোনা সংক্রান্ত তথ্য দৈনিক ভিত্তিতে সংযুক্ত নতুন ছক মোতাবেক মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইংয়ের মেইলে পাঠাতে হবে।

দুই. উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা জেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) বরাবর তথ্যের অনুলিপি পাঠাবেন।

নির্দেশনায় আরও জানানো হয়, করোনা আক্রান্ত বা সংক্রমিত শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী থাকলেই কেবল তার তথ্য মইলে পাঠাবেন, অন্যথায় মেইল পাঠনোর প্রয়োজন নেই। প্রয়োজনে জরুরি ভিত্তিতে ০১৭১৬-৫৯৪৫২৭ নম্বরে যোগাযোগ করে তথ্য জানিয়ে দেওয়া যাবে।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
একদিনের ‘মেডিটেশন’-সহ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ নির্দেশনা
রমজানের ছুটি বহাল রাখতে চায় মাউশি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে