ঢাবির দুই প্রকৌশলীসহ চার জন বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩:২০ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই জন প্রকৌশলী ও একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং একজন কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বরখাস্তের এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবারের (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনায় বৈদ্যুতিক কাজ সংক্রান্ত এলবিএস ও সিটি পিটি ক্রয় ও সংস্থাপনে অনিয়ম এবং অফিস শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে উপস্থিত না থাকা, অসৌজন্যমূলক আচরণ এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী আচরণের প্রমাণ পাওয়ায় সংগীত বিভাগের একজন অস্থায়ী কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত দুই জন প্রকৌশলী হলেন— প্রধান প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ জোন-১) মো. লুৎফর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) খালেদুর রহমান চৌধুরী।

আর সাময়িকভাবে বরখাস্ত কর্মকর্তা হলেন প্রধান প্রকৌশলীর অফিসের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুল হাই। সাময়িকভাবে বরখাস্ত প্রধান প্রকৌশলীকে কেন চাকরি থেকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে (প্রশাসন)  প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে স্থায়ীভাবে বরখাস্ত কর্মকর্তা হচ্ছেন— সংগীত বিভাগের ডেমোনেস্ট্রেটর (অস্থায়ী) জাকির হোসেন।

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
মাটির নীচে অঢেল সম্পদ, তবু মানুষের পেটে খাবার নেই!
মাটির নীচে অঢেল সম্পদ, তবু মানুষের পেটে খাবার নেই!
ঢাকার বায়ুর মান আজও ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অবস্থান ষষ্ঠ
ঢাকার বায়ুর মান আজও ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অবস্থান ষষ্ঠ
উৎসবের ভিড় নিয়ন্ত্রণে দিল্লির রেলস্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি
উৎসবের ভিড় নিয়ন্ত্রণে দিল্লির রেলস্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’