উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম তৈরি হলে শিক্ষা অনন্য উচ্চতায় যাবে: নওফেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ০৯:১১আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৮:১৪

শিল্প সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম তৈরি হলে বাংলাদেশের জ্ঞানভিত্তিক শিক্ষা অনন্য উচ্চতায় যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মুজিব শতবর্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)আয়োজিত ‘মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা ২০২১’ উপলক্ষে মঙ্গলবার (৫ অক্টোবর) ‘শিল্প সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষক, ছাত্র ও সকল নাগরিকদের জন্য উদ্ভাবনী আইডিয়া শেয়ার করার মাধ্যমে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ সৃষ্টি করেছে এ প্রতিযোগিতা। শিল্প সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম তৈরি হলে বাংলাদেশের জ্ঞানভিত্তিক শিক্ষা অনন্য উচ্চতায় পৌঁছাবে।

ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মোহাম্মাদিয়া গ্রুপ ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ড. রুবানা হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম তৈরি হলে শিক্ষা অনন্য উচ্চতায় যাবে: নওফেল

সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা’র চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন অ্যান্ড বিয়ন্ডের টেকনিক্যাল সেক্রেটারি অধ্যাপক ড. এম. শামীম কায়সার।

আলোচনা সভায় অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম জানান, ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিলো - আইডিয়া প্রতিযোগিতা ইন্ড্রাস্টি ও অ্যাকাডেমিয়াদের মধ্যে সেই দূরত্বকে দূর করে সহযোগিতার পরিবেশ তৈরি করবে।

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন তার বক্তব্যে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও উপস্থিত সবাইকে শিল্পসহযোগিতা ও উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেমকে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগানোর আহবান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, মুজিব শতবর্ষ-আইডিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কারের মোট আর্থিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে