শ্রেণিকক্ষে সব বিষয়ের ক্লাস ১৫ মার্চ থেকে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১৩:১৩আপডেট : ১২ মার্চ ২০২২, ১৩:২১

‘সীমিত আকারে’ শ্রেণি পাঠদান আর থাকছে না। আগামী ১৫ মার্চ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান (ক্লাস) শুরু হবে। শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৫ মার্চ থেকে শ্রেণিকক্ষে সব বিষয়ের ক্লাস নেওয়া শুরু হবে।

করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে ‘সীমিত আকারে’ শুরু করা হলেও ওমিক্রনের প্রভাবে ফের বন্ধ হয় শ্রেণিকক্ষে পাঠদান, যা দুই দফায় বেড়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়।

সবশেষ ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত আকারে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। আর ২ মার্চ থেকে সীমিত আকারে প্রাথমিক স্তরের শ্রেণি পাঠদান শুরু হয়। ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরও সরাসরি শ্রেণি পাঠদান শুরু হচ্ছে।

কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল করিম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী কলেজের প্রতিষ্ঠাতা লীলা নাগের নামে নামকরণকৃত নতুন ভবন উদ্বোধন করেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম