মান অর্জন করলেই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও পাবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২২, ২০:২৬আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫১

এমপিওভুক্ত হওয়ার মানদণ্ড ঠিক থাকলে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান উপস্থিত ছিলেন।  

স্বাশিপের দাবির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ততে একটি যোগ্যতার মাপকাঠির প্রয়োজন আছে। স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে দিলেন…। প্রথম কথা হচ্ছে, সরকারের সক্ষমতার একটি ব্যাপার আছে। কিন্তু যদি যোগ্য শিক্ষক না হন, তাহলে এমপিওভুক্তি কি সঠিক হবে? শিক্ষক মানসম্পন্ন কিনা, প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কত, পাসের হার কত, একটি মানদণ্ড থাকতে হবে। নিজেদের মানদণ্ডে রাখার চেষ্টা করেন। চেষ্টা করলে সম্ভব। তাহলে আমরা অবশ্যই এমপিওভুক্ত করবো। মান অর্জন না করলে এমপিওভুক্ত করে দেওয়া বোধহয় সঠিক নয়। জনগণের অর্থ, সেই অর্থ দিতে হলে সে জায়গায় মান থাকতে হবে।’

বৈশাখী ভাতার দাবির বিষয়ে দীপু মনি বলেন, ‘আমরা চাই আপনাদের এই ভাতাগুলো আরও বাড়ুক। আমরা নিশ্চয় চাই। আমি কথা দিতে পারি। আমরা দুজনে (মন্ত্রী ও উপমন্ত্রী) নিশ্চয়তা দিতে পারি, আমরা অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবো। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা নিয়ে আপনারা বলেছেন (দাবি করেছেন)। আর্থিক সক্ষমতার একটি ব্যাপার রয়েছে। আমাদের মনে রাখতে হবে, সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠান। কাজেই এখানে সরকারের বাজেট কতখানি লাগবে, কতখানি বাড়াতে হবে, সরকারের সক্ষমতার সঙ্গে সেটি সাজুয্যপূর্ণ কিনা, এ বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাশিপ সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই আপনাদের আর্থিক কষ্ট নিরসন করতে। আপনারা এই বিশাল কর্মযজ্ঞে (শিক্ষাদান) রয়েছেন, দায়িত্ব পালন করছেন; যদি সামাজিকভাবে, আর্থিকভাবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে আমরা লক্ষ্য অর্জনে সফল হতে পারবো বলে মনে করি না। কাজেই আর্থিক-সামাজিকসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

 

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম