করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১৬:৫৩আপডেট : ২৬ জুন ২০২২, ১৬:৫৩

করোনার চতুর্থ ঢেউয়ে ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানের অনুরোধ জানানো হয়েছে।

রবিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক সেমিনারে এ পরামর্শ দেওয়া হয়েছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নতুন করে এই পরামর্শ দেওয়া হলো।

অনুষ্ঠানে চট্টগ্ৰাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনার বিস্তাররোধে সবাকে মাস্কপরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। গত দুই সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়ছে। সংক্রমণ বাড়ার এ ধারায় নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার প্রায় ১৫ শতাংশে পৌঁছেছে। এটি আরও বাড়তে পারে। আক্রান্ত ব্যক্তির সাধারণ সর্দি, জ্বর ও কাশি হতে পারে। এতে, এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

ডা. মো. ইসমাইল খান বলেন, আরও বলেন, কোভিড-১৯ থেকে সেরে ওঠতে ইতিবাচক মনোভাব, নিয়মিত শরীর চর্চা, সুষম খাবার গ্ৰহণ ও ঔষধ সেবন করতে হবে।

আক্রান্ত ব্যক্তিকে হতাশ বা বিষণ্ণ না হওয়া, ফাস্ট ফুড এড়িয়ে চলা এবং অনলাইন কার্যক্রমে অতিমাত্রায় সংযুক্ত না হওয়ার পরামর্শ দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের করোনা ভাইরাসের ৪র্থ ঢেউ মোকাবিলা করতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার ওপর জোর দেন। এছাড়া, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যারা এখন পর্যন্ত কোভিড ডোজ নেননি তাদের দ্রুত টিকা নেওয়া এবং দুই ডোজ সম্পন্নকারীদের বোস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন তিনি।

অধ্যাপক ড. মো. আবু তাহের আরও বলেন, করোনার সময়ে দেশে উচ্চশিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে রিকভারি গাইড লাইন তৈরি, শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস ক্রয়ে সফট লোন প্রদান ও স্বল্পমূল্যে ডাটা প্যাকের ব্যবস্থা করেছিলো ইউজিসি। এমনকি, সরাসরি ক্লাস শুরুর আগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালগুলোয় বিশেষ বরাদ্দ দিয়ে ক্লাস-ল্যাবগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ভবনগুলোর রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হয়েছে। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ইউজিসির

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. একেএম শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা সহায়তা বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভুঁইয়া, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের