আদালতের আদেশের পরও চাকরি ফিরে পাননি ভিকারুননিসার শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ২১:৪৩আপডেট : ০৩ জুলাই ২০২২, ২১:৪৩

উচ্চ আদালতে চাকরিচ্যুতির আদেশ স্থগিত। তবুও এক বছরের বেশি সময় চাকরিতে ফেরার সুযোগ দেওয়া হয়নি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়রে সিনিয়র শিক্ষক ফাতেমা জোহরা হককে। ফলে বেতন-ভাতাও পাচ্ছেন না তিনি। রবিবার (৩ জুন) চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেছেন এই শিক্ষক।  

আবেদন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্গানোগ্রামে পদ না থাকলেও ২০২০ সালে অবৈধভাবে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রতিষ্ঠানের গভর্নিং বডি।  ওই নিয়োগ পরীক্ষায় খাতা টেম্পারিংয়ের অভিযোগ ওঠে সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ান এবং সিনিয়র শিক্ষক ফাতেমা জোহরা হকের বিরুদ্ধে।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করে গত ৩০ জুন অভিযোগ থেকে অব্যাহতি দেয়।  অন্যদিকে অভিযোগ ওঠার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান থেকে সরাসরি চাকরিচ্যুত করা হয় ফাতেমা জোহরা হককে। তার গভর্নিং বডির সদস্যপদও (শিক্ষক প্রতিনিধি) বাতিল করা হয়।  এই ঘটনার পর ফাতেমা জোহরা হক হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন।  আদালত ২০২১ সালের ৪ মে চাকরিচ্যুতির আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। আদালত স্থগিতাদেশ শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠালেও তাকে দায়িত্ব থেকে বাইরে রাখা হয়।

এরপর ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর চাকরিচ্যুতির স্থগিতাদেশ আরও এক বছরের জন্য বাড়িয়েছেন হাইকোর্ট বিভাগ।  তারপরও তাকে তার পদে ফেরার সুযোগ দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এমনকি তার বিষয়ে কী নিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও আর আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

শিক্ষক ফাতেমা জোহরা হক বাংলা ট্রিবিউনকে বলেন, আদালতের আদেশ অমান্য করে এক বছরের বেশি সময় চাকুরচ্যুতি কার্যকর রাখা হয়েছে।  আমি প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ছিলাম সে পদ বাতিল করা হয়েছে, যা আদালতের নির্দেশনার আলোকে অবৈধ।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ